Monday, July 6, 2026
Home পুঁজিবাজার মেঘনা ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

মেঘনা ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ন্যাশনাল রেটিং লিমিটেড কোম্পানিটির ঋণমান নিরুপণ (Credit Rating) করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে ‌এই মান নিরুপণ করা হয়েছে।

মেঘনা ইন্স্যুরেন্স সূত্রে  জানা গেছে, স্বল্প মেয়াদে মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি’র ঋণমান এসটি-ওয়ান। এই ঋণমানের অর্থ হচ্ছে স্বল্প মেয়াদে সব ধরনের আর্থিক দায় পরিশোধের প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে কোম্পানিটির।

অন্যদিকে দীর্ঘ মেয়াদে কোম্পানিটির ঋণমান হচ্ছে-এএএ। এর অর্থ কোম্পানির ক্রেডিট কোয়ালিলি অনেক শক্তিশালী। আজ রোববার (৫ জুলাই) মেঘনা ইন্স্যুরেন্সের এই নতুন ঋণমান প্রকাশ করা হয়েছে। আগামী ২০২৭ সালের ১ জুলাই পর্যন্ত এই ঋণমান বহাল থাকবে। উল্লেখ, মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি ২০২২ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা। এর মোট শেয়ারের ২৬ দশমিক ৬৬ শতাংশ উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের হাতে; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১২ দশমিক ৮৯ শতাংশ শেয়ার। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৬০ দশমিক ৪৫ শতাংশ শেয়ার।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজধানীর গুলশানের বাসভবনকে বিশেষ শ্রেণির গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে বাসভবনটি সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার আওতায় এসেছে। এর চারপাশে...

মেঘনা ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ন্যাশনাল রেটিং লিমিটেড কোম্পানিটির ঋণমান নিরুপণ...

বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ভ্যাট মওকুফ

দেশের মানুষকে বিশ্বকাপ ফুটবল উপভোগের সুযোগ করে দিতে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) রাজস্ব ছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিটিভি কর্তৃক এ বিশ্বকাপের প্রচারস্বত্ব ক্রয়ের...

নোয়াখালীতে ইসলামী ব্যাংকের এসএমই উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর যৌথ উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) দক্ষতা উন্নয়নে আয়োজিত মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’র সমাপনী, সনদপত্র বিতরণ...

Recent Comments