Sunday, June 28, 2026
Home কর্পোরেট এআইবি পিএলসি’র সিবিএস ট্রেইনার্স প্রশিক্ষণে সেরা প্রশিক্ষকদের পুরস্কার প্রদান

এআইবি পিএলসি’র সিবিএস ট্রেইনার্স প্রশিক্ষণে সেরা প্রশিক্ষকদের পুরস্কার প্রদান

আল-আরাফাহ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি এ কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) ‘আবাবিলএনজি’ নিয়ে আয়োজিত ট্রেইনার্স ট্রেনিং কোর্সে ৩০ জন সেরা প্রশিক্ষকদের পুরস্কার দেওয়া হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তাদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা।

অনুষ্ঠানে মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশনসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হোসাইন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, মোঃ আবদুল্লাহ আল-মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঁঞা, মোহাম্মদ হোসেন, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

ব্যাংকের প্রধান কার্যালয়, বিভিন্ন জোন ও শাখাসমূহের ১১৭ জন কর্মকর্তাকে মাস্টার ট্রেইনারের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। এসব প্রশিক্ষক পরবর্তীতে বিভিন্ন শাখার কর্মকর্তাদের সিবিএস’র উপর প্রশিক্ষণ প্রদান করেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশনস যৌথভাবে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে এবং পুরস্কার প্রদান করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত

  কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.’র পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন, ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর...

অবশেষে হরমুজ পার হলো ‘বাংলার জয়যাত্রা’

যুদ্ধ পরিস্থিতিতে দীর্ঘদিন আটকে থাকার পর ফুজাইরা বন্দরের পথে জাহাজ; কূটনৈতিক প্রচেষ্টায় মিলেছে চলাচলের অনুমতি। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে দীর্ঘ সাড়ে তিন মাস পারস্য...

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা জোরদার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে সরকার। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে...

আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন কোথায় ও কীভাবে

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করছে ভারত। রবিবার (২৮ জুন) থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পর্যটন ভিসার...

Recent Comments