Sunday, June 28, 2026
Home পুঁজিবাজার আর্গন ডেনিমসের নগদ লভ্যাংশ ঘোষণা

আর্গন ডেনিমসের নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে।

বুধবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৬৮ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩ টাকা ৮৯ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিরোধী দল শুধু সেই সংস্কারের কথা বলে, যেটা তাদের ক্ষমতার ভাগ দেবে’

স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত বলেছেন, তারা বারবার সংস্কারের দাবি তুললেও জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার নিয়ে...

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নয়, স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়নি, বরং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...

তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে এক জমকালো ডিনারে আনন্দঘন সময় কাটিয়েছেন নাম্বার ওয়ান রেফ্রিজারেটর...

সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ রিমান্ডে

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সরকারবিরোধী মিছিলের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আদালত। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ এবং সরকারবিরোধী মিছিলের অভিযোগে দায়ের...

Recent Comments