Friday, July 3, 2026
Home কর্পোরেট বাংলাদেশ সফরে মেটলাইফের রিজিওনাল প্রেসিডেন্ট

বাংলাদেশ সফরে মেটলাইফের রিজিওনাল প্রেসিডেন্ট

সম্প্রতি বাংলাদেশে এসেছেন মেটলাইফের রিজিওনাল প্রেসিডেন্ট লিন্ডন অলিভার। এই সময় তিনি মেটলাইফের কর্মী ও এজেন্টদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। একইসাথে, তিনি মেটলাইফ বাংলাদেশের সেরা এজেন্টদের সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানেও যোগদান করেন।

এই সফর সম্পর্কে অলিভার বলেন, “বাংলাদেশ মেটলাইফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। আমাদের নিবেদিতপ্রাণ কর্মী ও এজেন্টদের কর্ম দক্ষতায় আমি বরাবরই অভিভূত। গ্রাহকদের চাহিদা অনুযায়ী বীমা সুরক্ষা এবং মানসম্মত সেবা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের কর্মীদের অবদান সত্যিই প্রশংসনীয়, যা গ্রাহকদের জন্য আরও সম্ভাবনাময় ভবিষ্যৎ গঠনে সহায়ক।”

বাংলাদেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান মেটলাইফ ১০ লাখেরও বেশি গ্রাহক ও ৯০০ টিরও বেশি প্রতিষ্ঠানের জন্য বীমা সেবা নিশ্চিত করছে। একইসাথে, দেশজুড়ে বীমাগ্রহিতাদের মানসিক শান্তি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠান।

মেটলাইফের রিজিওনাল প্রেসিডেন্ট হিসেবে লিন্ডন অলিভার অস্ট্রেলিয়া, বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, নেপাল ও ভিয়েতনামের মতো গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজারগুলোর দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments