Friday, July 3, 2026
Home কর্পোরেট ফোবানা কনভেনশনে পুরস্কৃত হলেন টি. ডব্লিউ সৈনিক

ফোবানা কনভেনশনে পুরস্কৃত হলেন টি. ডব্লিউ সৈনিক

জনপ্রিয় সংগীতশিল্পী টি. ডব্লিউ সৈনিক ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) কনভেনশনে বিশেষ সম্মাননা অর্জন করেছেন।

গত ৩০ আগস্ট থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত ৩৮তম ফোবানা সম্মেলনে সংগীত জগতে অসামান্য অবদান রাখার কারণে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

টি. ডব্লিউ সৈনিকের গাওয়া “তুমি আমার ঘুম” গানটি বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এই গানটি তাকে ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসে, দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলাদেশীদের মধ্যেও তিনি একজন প্রিয় শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। সৈনিক বাংলাদেশ ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর অনেক দেশে গান গেয়ে বহু সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে টি. ডব্লিউ সৈনিক বলেন, একজন শিল্পীর স্বপ্ন থাকে অন্তত একটি মৌলিক গান যেন শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়। আমি ভাগ্যবান যে আমার ‘তুমি আমার ঘুম’ গানটি দেড় যুগেরও বেশি সময় ধরে মানুষ মনে রেখেছে। শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই, এটি আমার পরম প্রাপ্তি।

 

শিল্পী টি. ডব্লিউ সৈনিক এর আগে বেনসন অ্যান্ড হ্যাজেস স্টার সার্চ অ্যাওয়ার্ড, সিটিসেল চ্যানেল আই অ্যাওয়ার্ড, সি. জে. এফ. বি অ্যাওয়ার্ড, বাবিসাস অ্যাওয়ার্ড, ইন্দো-বাংলা মৈত্রী সম্মাননা অ্যাওয়ার্ড, অস্ট্রেলিয়ার সিডনি নাট্যম অ্যাওয়ার্ডসহ আরও অনেক পুরস্কার পেয়েছেন। এবার যুক্তরাষ্ট্রের ফোবানা কনভেনশনেও তিনি একইভাবে সম্মানিত হলেন।

সৈনিক আরও বলেন, এই সম্মাননা আমাকে আরও ভালো মৌলিক গান গাইতে অনুপ্রাণিত করবে। ফোবানা কনভেনশনের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতে আরও ভালো গান উপহার দিতে চাই।

উল্লেখ্য, সংগীতের পাশাপাশি তিনি একজন প্রতিভাবান চিত্রগ্রাহক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments