Wednesday, July 15, 2026
Home জাতীয় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন খোলার বিষয়ে যা জানা গেল

মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন খোলার বিষয়ে যা জানা গেল

মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত দুই স্টেশন খুব শিগগিরই চালু হচ্ছে। মিরপুর-১০ স্টেশন চালু হতে কিছুটা সময় লাগলেও কাজীপাড়া স্টেশন চালুর সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) ফাইনাল ট্রায়াল করার পরই জানা যাবে কবে থেকে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চলবে।

গত ২৫ আগস্ট ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন বাদে চালু করা হয় মেট্রোরেল। তাই এখন পর্যন্ত বন্ধ রয়েছে ওই স্টেশন দুটি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সময় সংবাদকে মোবাইল ফোনে এমনটাই বলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুর রউফ বলেন, কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের মেরামত কাজ শুরু হয়েছে আরও আগেই। আজও বন্ধের দিন স্টেশন চালুর কারিগরি নানা দিক পরীক্ষা করে দেখা হয়েছে। রোববার আমরা ফাইনাল ট্রায়াল করব। তারপরেই বলতে পারবো কবে থেকে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চলবে।

এ সপ্তাহের মধ্যে ঘোষণা আসবে কবে চলবে মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত দুই স্টেশন- এমনটা জানিয়ে মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘দুটি স্টেশনের মধ্যে কাজীপাড়া স্টেশনটি আগে খুলবে, কারণ এখানে ক্ষতি কম হয়েছে। মিরপুর-১০ স্টেশনটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদেশ থেকে কিছু যন্ত্রাংশ আমদানি করতে হবে, তাই মিরপুর-১০ স্টেশন চালু হতে কিছুটা সময় লাগলেও, কাজীপাড়া স্টেশন শিগগিরই চালু হবে।’

আব্দুর রউফ বলেন, এই মাসের মধ্যেই বন্ধ থাকা স্টেশন দুটি চালু করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চলছে। তবে ঠিক কবে নাগাদ স্টেশন দুটির কার্যক্রম শুরু হবে তা এখনই বলতে পারছি না। আমাদের টেকনিক্যাল টিম ও স্টেকহোল্ডারদের সাথে মেরামতের অগ্রগতি নিয়ে আলোচনা করব এবং ১৮ সেপ্টেম্বরে হয়ত একটি সিদ্ধান্ত জানাতে পারব।

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য এই মাসের শেষের দিকেই দুটি স্টেশন খুলে দেয়া। তবে পূর্ণ যাত্রী সেবা না দিতে পারলেও, যাত্রীরা যেন অন্তত ট্রেনে ওঠানামা করতে পারেন তার চেষ্টা করব।

উল্লেখ্য, গত ১৮ জুলাই থেকে বন্ধ করে দেয়া হয় মেট্রোরেল। তখন মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি ঠিক করে চালু করতে অন্তত ১ বছর সময় লাগবে এবং মেট্রোরেল চলাচল শুরু হলেও এই দুটি স্টেশনে ট্রেনের বিরতি ও যাত্রী সুবিধা বন্ধ থাকবে। তবে গত ২৫ আগস্ট ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন বাদে চালু করা হয় মেট্রোরেল। তাই এখন পর্যন্ত বন্ধ রয়েছে স্টেশন দুটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

উৎপাদনক্ষমতা বাড়াবে এনভয় টেক্সটাইলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৫৪তম বৈঠকে এই সিদ্ধান্ত...

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের...

Recent Comments