Tuesday, May 19, 2026
Home জাতীয় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা: আবার বদলাচ্ছে পাঠ্যবই, বার্ষিক পরীক্ষা ৩ ঘণ্টা

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা: আবার বদলাচ্ছে পাঠ্যবই, বার্ষিক পরীক্ষা ৩ ঘণ্টা

আগামী বছর থেকে মাধ্যমিকের পাঠ্যবইয়ে আবারও বড় পরিবর্তন আসছে। প্রাথমিকের বই পরিমার্জন হলেও তাতে ব্যাপক পরিবর্তন হবে না। আর আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় ষষ্ঠ থেকে নবম শ্রেণির প্রতিটি বিষয়ের বার্ষিক পরীক্ষা হবে তিন ঘণ্টায়। যার ৭০ শতাংশের মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। বাকি ৩০ শতাংশের মূল্যায়ন হবে বিদ্যালয়ে শিখনকালীন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে প্রাথমিক এই সিদ্ধান্তের কথা জানা গেছে। শিগগির নির্দেশনা আকারে মূল্যায়নসহ অন্যান্য পাঠ্যবই ও শিক্ষাক্রমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে।

বর্তমানে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে; কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বলছে,

কী হবে বইয়ের

বর্তমানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী বছর চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালুর মধ্য দিয়ে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণিতেই তা চালুর কথা ছিল; কিন্তু সরকার পরিবর্তনের পর পাঠ্যবইয়ে তেমন পরিবর্তন হচ্ছে না। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যবইগুলো প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে।

এনসিটিবির সূত্রমতে, আগামী বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণির সব বইয়ে প্রায় আমূল পরিবর্তন আনা হবে। নতুন শিক্ষাক্রমের বই থাকছে না। এসব শ্রেণিতে আগামী বছর থেকে পুরোনো শিক্ষাক্রম অনুযায়ী বই দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে এ লক্ষ্যে প্রক্রিয়া শুরু করেছে এনসিটিবি।

এই প্রক্রিয়ায় নতুন কিছু বিষয় যুক্ত হতে পারে। যেমন মাধ্যমিকে হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধকেন্দ্রিক উপন্যাস ১৯৭১ যুক্ত করা হতে পারে বলে আলোচনা চলছে।

এনসিটিবির সূত্রমতে, ইতিমধ্যে পাঠ্যবই পরিমার্জনের জন্য দল কাজ করছে। এই দলে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা।

নতুন শিক্ষাক্রমে এ বছর থেকে নবম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ইত্যাদি শাখা)  নতুন শিক্ষাক্রম অনুযায়ী অষ্টম ও নবম শ্রেণির জন্য পাঁচ ঘণ্টা এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য চার ঘণ্টায় মূল্যায়নের কথা ছিল; কিন্তু নতুন সিদ্ধান্ত হয়েছে, এ বছরের শেষে মাধ্যমিকে যে বার্ষিক পরীক্ষা হবে, তা হবে তিন ঘণ্টায়। প্রেক্ষাপটনির্ভর লিখিত প্রশ্ন ও বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) মিলিয়ে হবে এই লিখিত পরীক্ষা। এর মধ্যে ৭০ শতাংশের মূল্যায়ন হবে পরীক্ষার মাধ্যমে। এর জন্য এনসিটিবি মডেল প্রশ্ন তৈরি করে দেবে। তার ভিত্তিতে বিদ্যালয়গুলো নিজেরা প্রশ্নপত্র তৈরি করে আলাদাভাবে পরীক্ষা নেবে।

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ শতাংশের মূল্যায়ন হবে বিদ্যালয়ে শিখনকালীন। অ্যাসাইনমেন্ট, উপস্থাপনা বা কিসের ভিত্তিতে এটি হবে, তা এনসিটিবি ঠিক করে দেবে। ইতিমধ্যে যে শিখনকালীন মূল্যায়ন হয়েছে, সেটি বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরিতে কাজে দেবে না। নতুন করে যে শিখনকালীন মূল্যায়ন হবে, সেটি গণনায় নেওয়া হবে। বর্তমানে যারা নবম শ্রেণিতে পড়ছে, তাদের বার্ষিক পরীক্ষাও হবে এই নিয়মে। আর পরবর্তী সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা হবে প্রায় আগের মতো। ফলাফলও তৈরি হবে জিপিএ–পদ্ধতিতে।

অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান প্রথম আলোকে বলেন পরিবর্তিত পরিস্থিতিতে নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। খুব শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তা জানিয়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে, নামও পরিবর্তন হতে পারে

দেশের আলোচিত আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)কে ঘিরে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বাহিনীটির কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নতুন আইন...

তথ্যমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির...

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরি আইন থাকলেও নতুন করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ নামে আরেকটি আইন করতে যাচ্ছে সরকার। নতুন আইনটি শুধু বিসিএস কর্মকর্তা, না...

তিন ধরনের নতুন নোট ছাড়লো কেন্দ্রীয় ব্যাংক

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে এসব...

Recent Comments