Friday, July 3, 2026
Home জাতীয় রাত থেকে শুরু হচ্ছে ঢাকা–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল

রাত থেকে শুরু হচ্ছে ঢাকা–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার কারণে চারদিন বন্ধ থাকার পর আজ সোমবার (২৬ আগস্ট) রাত থেকে ঢাকা–চট্টগ্রাম রুটে পুনরায় ট্রেন চলাচল চালু হচ্ছে।

রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে আন্তঃনগর ট্রেন তূর্ণা এক্সপ্রেস। এরপর রাত পৌনে ১২টায় চট্টগ্রাম ছেড়ে যাবে ঢাকাগামী চট্টগ্রাম মেইল।

রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (চট্টগ্রাম) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আজ রাতে ট্রেন চলাচল শুরু হবে। আগামীকাল মঙ্গলবার থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সবকটি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।’

বন্যায় ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত অংশে ২টি রেললাইনই ক্ষতিগ্রস্ত হয়েছে। স্মরণকালের ভয়াভব এ বন্যায় রেলসেতুর ওপর পর্যন্তও পানি উঠেছিল।

এ অবস্থায় ট্রেন চললে যাত্রীদের বিপদের পাশাপাশি রেলসম্পদেরও ক্ষতি হওয়ার শঙ্কায় বন্ধ রাখা হয়েছিল ঢাকা–চট্টগ্রাম রেলপথ।

‘দুটি ট্র্যাকের মধ্যে বন্যার স্রোতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউনট্র্যাক তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এগুলো সংস্কার করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে,’ বলেন মো. সাইফুল ইসলাম।

চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুরে প্রতিদিন ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এ ছাড়া কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা, ময়মনসিংহে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত। এ পথে মোট ২০টি যাত্রীবাহী ট্রেন ও ৫–৬টি পণ্যবাহী ট্রেন চলাচল করে।

গত বুধবার থেকে কুমিল্লা ও ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি হতে থাকে। টানা ও ভারী বৃষ্টির পাশাপাশি ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments