Saturday, May 2, 2026
Home জাতীয় ডিবি কার্যালয়ে ইনুকে ব্যাপক জিজ্ঞাসাবাদ

ডিবি কার্যালয়ে ইনুকে ব্যাপক জিজ্ঞাসাবাদ

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর তাকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে চলছে তার জিজ্ঞাসাবাদ।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (২৬ আগস্ট) বিকালে উত্তরার বাসা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে ডিবির একটি টিম। পরে মাইক্রোবাসে করে ডিবি কার্যালয়ে আনা হয়। ইনুর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব অভিযোগে তার সংশ্লিষ্টতার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডিবি কার্যালয়ে।

আরও জানা যায়, আগামীকাল মঙ্গলবার (২৭ আগস্ট) রিমান্ড আবেদন করে ইনুকে আদালতে তোলা হবে।

এদিকে ইনুকে গ্রেফতারের পর ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে আজ সোমবার (২৬ আগস্ট) রাজধানীর উত্তরা থেকে নিউমার্কেট থানার মামলায় গ্রেফতার করা হয়। গত ২১ আগস্ট ডিএমপির নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। নিউমার্কেট থানায় মামলা নং-৪।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের বিভিন্ন জায়গায় ইনুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর গুলশান থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ।

প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে একবার সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। তবে সর্বশেষ নির্বাচনে তিনি পরাজিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সিলেটে সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেট মহানগরীকে সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ, আগাম বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কবল থেকে রক্ষায় ৭ হাজার ৫০০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের আনুষ্ঠানিক...

সংরক্ষিত নারী আসন এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২ মে) দুপুর ১২টায়...

হামের টিকা নিয়ে ইউনিসেফের সতর্কতা না মেনে নিয়ম বদলায় ইউনূস সরকার

বাংলাদেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে, যা নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ৩২ হাজারের বেশি...

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধাবাসীর মানববন্ধন

গাইবান্ধার বালাশীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে স্থানীয়দের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগ সহজ করা এবং এ...

Recent Comments