Tuesday, May 19, 2026
Home কর্পোরেট বন্যার্তদের পাশে এসবিএসি ব্যাংক

বন্যার্তদের পাশে এসবিএসি ব্যাংক

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে এসবিএসি ব্যাংক পিএলসি। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ হিসাবে অনুদান দেওয়া হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) সোনালী ব্যাংক করপোরেট শাখায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে পে-অর্ডার জমা করা হয়।

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত এলাকার এসবিএসি ব্যাংকের শাখায় কর্মরতদের সমন্বয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় ভুক্তভোগীদের মাঝে ত্রাণ সামগ্রী, বিশুদ্ধ পানি ও ওষুধ বিতরণ করা হয়েছে।

এদিকে, রবিবার বন্যাদূর্গত এলাকায় প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদানে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে। ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে আরও অর্থ প্রদান করা হবে বলে এসবিএসি ব্যাংক সূত্র জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

গণতন্ত্রকে আরও শক্তিশালী ও টেকসই করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করে...

পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার

সরকার আগামী পাঁচ বছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে প্রায় পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি ধাপে...

র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে, নামও পরিবর্তন হতে পারে

দেশের আলোচিত আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)কে ঘিরে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বাহিনীটির কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নতুন আইন...

তথ্যমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির...

Recent Comments