Friday, June 26, 2026
Home জাতীয় সরকারি-বেসরকারি ঘুষখোর প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ-এর হুঁশিয়ারি

সরকারি-বেসরকারি ঘুষখোর প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ-এর হুঁশিয়ারি

আজকের পর থেকে সরকারি বা বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানে ঘুষ দাবি করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

ঘুষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ফাইল ছবি

ঘুষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ফাইল ছবি

মো. মাহাদী ইসলাম ধ্রুব

শনিবার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এমন হুঁশিয়ারি দেন তিনি।

হাসনাত লিখেন, ‘আজকের পর থেকে সরকারি বা বেসরকারি সব প্রতিষ্ঠানে ঘুষের কবর রচিত হলো। যে প্রতিষ্ঠান ঘুষ চাইবে, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন: সমন্বয়ক পরিচয়ে বিশেষ সুবিধা চাইলে ধরিয়ে দেয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

এর আগে বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বাস্থ্য অধিদফতরের যৌথ সংবাদ সম্মেলনে এই সমন্বয়ক বলেছেন, ‘গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে। এ সময় উন্নয়নের নামে হাজার কোটি টাকা লোপাট হয়েছে।

কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আর হাসপাতালে চলতে দেয়া হবে না। রাজনৈতিক বলয় ও লালফিতার দৌরাত্ম্য শেষ করা হবে।’

ঢাকা মেডিকেলের অবস্থা ফিলিস্তিনের রাফা ক্যাম্পের মতো বলেও মন্তব্য করেন হাসনাত। জানান, ৯০ দিনের মধ্যে জনমুখী স্বাস্থ্যখাত গড়ে তোলা সম্ভব বলে স্বাস্থ্য অধিদফতর আশ্বাস দিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘যারা সমন্বয়ক পরিচয়ে চাঁদা বা বিশেষ সুবিধা চাইবে তাদের ধরে পুলিশে দেয়ার আহ্বান জানাচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মাছ-মুরগি-সবজির দাম ঊর্ধ্বমুখী, স্বস্তিহীন কাঁচাবাজার

রাজধানীর কাঁচাবাজারে ক্রেতাদের জন্য স্বস্তির কোনো খবর নেই। গত এক সপ্তাহে বেশিরভাগ পণ্যের দামে বড় ধরনের পরিবর্তন না এলেও মাছ, মুরগি ও অধিকাংশ সবজিই...

রক্তাক্ত কারবালার সংক্ষিপ্ত ইতিহাস

কারবালা সংশ্লিষ্ট ইতিহাস সম্পর্কে অত্যন্ত সংক্ষেপে জুবাইর ইবনে বাক্কার (রহ.) বলেন, হোসাইন ইবনে আলী (রা.) চতুর্থ হিজরির শাবান মাসের ৫ তারিখে জন্মগ্রহণ করেন। আর...

ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন ভারতীয় হাইকমিশনার

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদে‌শিদের জন্য খুলছে ভারতের পর্যটন ভিসা। আগামী রবিবার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য দেশটির পর্যটন ভিসা চালু...

আরএকে সিরামিকসের ঋণমান ‘এএ মাইনাস’

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ...

Recent Comments