Friday, July 3, 2026
Home কর্পোরেট বেঙ্গল সিমেন্টের সিওও হলেন ড. খন্দকার আতাউর রহমান

বেঙ্গল সিমেন্টের সিওও হলেন ড. খন্দকার আতাউর রহমান

দেশের অন্যতম শীর্ষস্থানীয় নির্মাণসামগ্রী উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান বেঙ্গল সিমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) পদে যোগদান করেছেন ড. খন্দকার আতাউর রহমান রিফাত।

সম্প্রতি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রিফাতকে স্বাগত জানান বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. মোরশেদ আলম (এমপি), ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন এবং বেঙ্গল গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ব্যবসায়িক পরিমন্ডলে দীর্ঘ ২৯ বছরের আলোকজ্জ্বল জীবনে তিনি হুন্দাই সিমেন্ট, সিমেক্স সিমেন্ট, মেঘনা গ্রুপ, লাফার্জ-হোলসিম বাংলাদেশ, আমান সিমেন্ট, মেট্রোসেম গ্রুপ সমূহকে তার আত্মগুণাবলি, অভিজ্ঞতা, জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা সমৃদ্ধ করেছেন।

ড. খন্দকার আতাউর রহমান রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে এমবিএ অতঃপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বেঙ্গল পরিবার বিশ্বাস করে, রিফাতের আগমন বেঙ্গল দীর্ঘ পথ চলাকে তরান্বিত করবে। তার অভিজ্ঞতালব্ধ জ্ঞান কাজে লাগানোর পাশাপাশি তার হাত ধরে বেঙ্গল পরিবার ব্যবসায়িক জগতে আরও অগ্ৰগামী হয়ে ঈর্ষণীয় কর্মপ্রণালী উপস্থাপন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments