Sunday, July 26, 2026
Home জাতীয় ৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ, আবদুর রহমান বিশ্বাস, ইয়াজউদ্দীন আহমদ এবং আবদুল হামিদ। অন্যরা মেয়াদের আগেই দায়িত্ব ছাড়তে বাধ্য হন রাজনৈতিক পটপরিবর্তনসহ নানা কারণে। পদে থাকাকালে খুন হন শেখ মুজিবর রহমান ও জিয়াউর রহমান। স্বাভাবিক মৃত্যু হয় একজনের।

সবশেষ শুক্রবার (২৪ জুলাই) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। এর মাধ্যমে তিনি পূর্ণ মেয়াদ শেষ করতে না পারা রাষ্ট্রপতিদের তালিকায় যুক্ত হলেন।

স্বাধীনতার পর রাষ্ট্রপতির পদ বারবার রাজনৈতিক অস্থিরতা, সামরিক হস্তক্ষেপ, সাংবিধানিক পরিবর্তন ও গণআন্দোলনের প্রভাবে সংকটের মুখে পড়ে। দায়িত্ব পালনকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে সামরিক বাহিনীর একাংশ হত্যা করে। খন্দকার মোশতাক আহমেদ, আবদুস সাত্তার ও হুসেইন মুহাম্মদ এরশাদ রাজনৈতিক পরিবর্তন ও অভ্যুত্থানের কারণে ক্ষমতা হারান। বিচারপতি এ এস এম সায়েম, বদরুদ্দোজা চৌধুরী ও ইয়াজউদ্দিন আহম্মেদও নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়েন।

রাষ্ট্রপতি জিল্লুর রহমান দায়িত্ব পালনরত অবস্থায় স্বাভাবিকভাবে মারা যান, যা দেশের ইতিহাসে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা অবস্থায় একমাত্র স্বাভাবিক মৃত্যুর ঘটনা।

২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মো. শাহাবুদ্দিন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই তার পদত্যাগ বা অপসারণ নিয়ে নানা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নতুন কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা পুঁজিবাজারে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করবে: বিএসইসি চেয়ারম্যান

প্রস্তাবিত ‘বিএসইসি কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬’ প্রণয়নের মাধ্যমে দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং টেকসই সুশাসনের প্রয়োগ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ...

ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে এনসিসি ব্যাংক ও পিকেএসএফের চুক্তি

দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারণ এবং ঋণপ্রবাহ সহজতর করার লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর মধ্যে ২০২৬-২৭...

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি।...

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দেড় বছরের মেয়াদে দেশে এক কোটি টাকা বা তার বেশি আমানত থাকা ব্যক্তি শ্রেণির ব্যাংক হিসাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ...

Recent Comments