Saturday, July 25, 2026
Home পুঁজিবাজার ছয় মাসে রূপালী ব্যাংকের ৬৪১ কোটি টাকা লোকসান

ছয় মাসে রূপালী ব্যাংকের ৬৪১ কোটি টাকা লোকসান

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ব্যবসায় বড় লোকসান। চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) আর্থিকভাবে বড় ধরনের অবনতি হয়েছে ব্যাংকটির। আলোচিত সময়ে ব্যাংকটির নিট লোকসান হয়েছে প্রায় ৬৪১ কোটি টাকা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির সামান্য মুনাফা হয়েছিল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আগের দিন বুধবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদনটি অনুমোদন করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৩ টাকা ১৩ পয়সা। ২০২৫ সালের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ২০ পয়সা।

এদিকে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির নিট লোকসান হয়েছে ২৪৪ কোটি ২৪ লাখ টাকা। এ সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১ পয়সা। অথচ ২০২৫ সালের একই প্রান্তিকে ব্যাংকটি ৩ কোটি ৩৬ লাখ টাকা মুনাফা করেছিল এবং শেয়ারপ্রতি মুনাফা ছিল ৭ পয়সা।

গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৩ পয়সা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

দুপুর ১টার মধ্যে সাত জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি...

বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্য থেকেই নতুন রাষ্ট্রপতি হতে...

২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম, ভরি ২.২৪ লাখ টাকা

টানা ২ দফা বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ...

Recent Comments