Saturday, July 18, 2026
Home জাতীয় আজ সরকারের ৫ মাস পূর্তির সংবাদ সম্মেলন

আজ সরকারের ৫ মাস পূর্তির সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে সরকারের পাঁচ মাসের কার্যক্রম, বিভিন্ন খাতে অগ্রগতি, চলমান উন্নয়ন উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হবে। একই সঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন উপস্থিত থাকবেন। এছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের অন্যান্য কর্মকর্তারাও এতে অংশ নেবেন।

সরকারের দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে অর্থনীতি, প্রশাসন, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন খাতে নেওয়া পদক্ষেপ নিয়ে এ সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক জাতীয় বিভিন্ন ইস্যু নিয়েও সরকারের অবস্থান জানানো হতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপর থেকে সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনকল্যাণমূলক কর্মসূচি এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনকে চলমান কার্যক্রমের মূল্যায়ন এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে দেখা হচ্ছে। এতে দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ সরকারের ৫ মাস পূর্তির সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে...

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

Recent Comments