Monday, July 13, 2026
Home জাতীয় শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে এবং এরপর তাকে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে বিদ্যমান আইন অনুযায়ী আত্মসমর্পণ করবেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। তার ভাষায়, “ওনাকে জেলে যেতে হবে” এবং এরপর আইন তার নিজস্ব গতিতে চলবে।

প্রতিমন্ত্রী বলেন, কোনো আসামি আত্মসমর্পণের পরিবর্তে রাজনৈতিক বক্তব্য দিলে সেটি পলাতক নেতা-কর্মীদের উসকে দেওয়ার চেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলেও তিনি জানান।

ভারতে বা অন্য কোনো দেশে অবস্থানরত শেখ হাসিনা কোথায় আত্মসমর্পণ করবেন—এ বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, এটি সম্পূর্ণ সংশ্লিষ্ট ব্যক্তির সিদ্ধান্ত। তিনি বিদেশে বাংলাদেশের কোনো মিশনে কিংবা দেশে ফিরে আত্মসমর্পণ করুন না কেন, আইনি প্রক্রিয়া একই থাকবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আত্মসমর্পণের পর দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে যে ব্যবস্থা প্রযোজ্য হবে, সেটিই গ্রহণ করা হবে এবং তাকে আদালতের রায় ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মাঠে নেমেছে বাংলাদেশ বিমান বাহিনী। চট্টগ্রাম ও সিলেট বিভাগের বন্যাকবলিত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি...

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে এবং এরপর তাকে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (১৩...

বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিনি বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর...

আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সুরক্ষা জোরদারে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৪১ লাখ...

Recent Comments