Sunday, July 12, 2026
Home কর্পোরেট নতুন ৪টি বিনিয়োগ প্রোডাক্ট উদ্বোধন করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

নতুন ৪টি বিনিয়োগ প্রোডাক্ট উদ্বোধন করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

আধুনিক, সহজলভ্য ও গ্রাহকবান্ধব বিনিয়োগ সেবা সম্প্রসারণের পাশাপাশি দেশের কটেজ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘নিসা’, ‘তিজারা’, ‘আল-আওয়ানা’ ও ‘আল-তাওফিক’ নামে নতুন ৪টি শরিয়াহসম্মত সিএমএসএমই বিনিয়োগ প্রোডাক্ট উদ্বোধন করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি।

শনিবার (১১ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন চারটি বিনিয়োগ প্রোডাক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান।

উদ্বোধনকৃত চারটি প্রোডাক্টের মধ্যে ‘নিসা’ ও ‘তিজারা’ জামানতবিহীন এবং ‘আল-আওয়ানা’ ও ‘আল-তাওফিক’ জামানতের বিপরীতে শরিয়াহসম্মত বিনিয়োগ সুবিধা প্রদান করবে। নতুন এ প্রোডাক্টগুলো উদ্যোক্তাদের প্রয়োজনভিত্তিক অর্থায়ন নিশ্চিত করে ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান বলেন, দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তারাই জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের প্রয়োজন ও সময়োপযোগী ব্যবসায়িক চাহিদার কথা বিবেচনায় রেখে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ধারাবাহিকভাবে নতুন নতুন শরিয়াহসম্মত আর্থিক সমাধান নিয়ে কাজ করছে।

 তিনি দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের নতুন বিনিয়োগ প্রোডাক্টগুলোর সুবিধা গ্রহণ করে নিজেদের ব্যবসা সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, এস. এম. আবু জাফর, সৈয়দ আবুল হাশেম এফসিএ, এফসিএমএসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন বিভাগের প্রধান এবং কর্পোরেট শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দেশের সকল শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বরিশাল ক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো....

নতুন ৪টি বিনিয়োগ প্রোডাক্ট উদ্বোধন করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

আধুনিক, সহজলভ্য ও গ্রাহকবান্ধব বিনিয়োগ সেবা সম্প্রসারণের পাশাপাশি দেশের কটেজ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘নিসা’, ‘তিজারা’, ‘আল-আওয়ানা’ ও...

কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই

কাতারের সাবেক আমির ও দেশটির আধুনিক উন্নয়নের অন্যতম রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার...

দেশের ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির তীব্রতা আরও বেড়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা...

Recent Comments