Sunday, July 12, 2026
Home অর্থ-বানিজ্য কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই

কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই

কাতারের সাবেক আমির ও দেশটির আধুনিক উন্নয়নের অন্যতম রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার (১২ জুলাই) দেশটির রাজকীয় দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

বিবৃতিতে আমিরি দিওয়ান জানায়, ‘আল্লাহর ফয়সালা ও তাকদিরের প্রতি অবিচল বিশ্বাস রেখে গভীর শোকের সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির সংবাদ জানানো হচ্ছে। ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন।’ শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ সালে কাতারের ক্ষমতায় আসেন এবং ২০১৩ সাল পর্যন্ত দেশটির আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলেই কাতার প্রাকৃতিক গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্তিশালী করে।

তার নেতৃত্বে কাতারে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক নগরায়ণ এবং বৈশ্বিক কূটনৈতিক প্রভাব বৃদ্ধি পায়। মধ্যপ্রাচ্যের একটি ছোট দেশ থেকে কাতারকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী রাষ্ট্রে পরিণত করার পেছনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

২০১৩ সালে শেখ হামাদ স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েন এবং তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এরপর তিনি ‘ফাদার আমির’ নামে পরিচিত ছিলেন। শেখ হামাদের মৃত্যুতে কাতারজুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার জানাজা ও রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তথ্যসূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বরিশাল ক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো....

নতুন ৪টি বিনিয়োগ প্রোডাক্ট উদ্বোধন করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

আধুনিক, সহজলভ্য ও গ্রাহকবান্ধব বিনিয়োগ সেবা সম্প্রসারণের পাশাপাশি দেশের কটেজ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘নিসা’, ‘তিজারা’, ‘আল-আওয়ানা’ ও...

কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই

কাতারের সাবেক আমির ও দেশটির আধুনিক উন্নয়নের অন্যতম রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার...

দেশের ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির তীব্রতা আরও বেড়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা...

Recent Comments