Friday, July 10, 2026
Home জাতীয় বৃষ্টির প্রভাবে রাজধানীতে বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম

বৃষ্টির প্রভাবে রাজধানীতে বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম

 

টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বিশেষ করে সবজি, মাছ ও মুরগির দাম বেড়ে যাওয়ায় বাড়তি চাপের মুখে পড়েছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার (১০ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে উৎপাদন এলাকা থেকে নিয়মিত সরবরাহ ব্যাহত হওয়ায় অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং শসা ৬০ থেকে ৯০ টাকায়। কাঁচামরিচের দামও বাজারভেদে ৯০ থেকে ১৬০ টাকার মধ্যে রয়েছে।

মুরগির বাজারেও ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগের তুলনায় ১০ থেকে ২০ টাকা বেশি। সোনালি মুরগির দাম ৩৪০ থেকে ৩৬০ টাকা এবং দেশি মুরগি ৬২০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও দাম তুলনামূলক বেশি। বড় রুই ৪৫০ থেকে ৫৫০ টাকা, কাতল ৩৪০ থেকে ৪৮০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৫০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, আয় না বাড়লেও নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় সংসারের ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন এবং পাহাড়ি...

বৃষ্টির প্রভাবে রাজধানীতে বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম

  টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বিশেষ করে সবজি, মাছ ও মুরগির দাম বেড়ে যাওয়ায় বাড়তি...

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের তালিকায় যুক্ত হল বগুড়া জেলার সারিয়াকান্দি ও ধুনট। যমুনা নদীর তীরে নতুন এ দুটি নদীবন্দর চালুর বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নৌ-পরিবহন...

সীমান্তে বিএসএফের পুশ ইন প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) অভিযোগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।...

Recent Comments