Sunday, July 12, 2026
Home পুঁজিবাজার রোমো রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পুনর্নির্বাচিত

রোমো রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পুনর্নির্বাচিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়ার পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রোমো রউফ চৌধুরী।

সম্প্রতি বেসরকারি খাতের এ ব্যাংকটির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তিনি চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হন।

রোমো রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার একজন স্পন্সর শেয়ারহোল্ডার ও স্পন্সর পরিচালক। তিনি লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী।

তিনি ৩০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন। বর্তমানে রোমো রউফ চৌধুরী র‌্যানকন গ্রুপের চেয়ারম্যান। গ্রুপটির ৩০টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।

এর মধ্যে কয়েকটি হলো র‌্যানকন মোটরবাইকস লিমিটেড, র‌্যানকন মোটরস লিমিটেড, র‌্যাংগস লিমিটেড, র‌্যাংগস প্রপার্টিজ লিমিটেড, র‌্যানকন অটোমোবাইলস লিমিটেড, র‌্যানকন ওশেনা লিমিটেড, র‌্যানকন সি ফিশিং লিমিটেড ও র‌্যানকন ইলেকট্রনিকস লিমিটেড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২...

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী...

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Recent Comments