Sunday, July 12, 2026
Home পুঁজিবাজার এসবিএসি ব্যাংকের ঋণমান প্রকাশ

এসবিএসি ব্যাংকের ঋণমান প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংক পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল) ব্যাংকটির ঋণমান নিরুপণ (Credit Rating) করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে ‌এই মান নিরুপণ করা হয়েছে।

এসবিএসি ব্যাংক সূত্র এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, স্বল্প মেয়াদে এসবিএসি ব্যাংকের ঋণমান এসটি-২। আর দীর্ঘ মেয়াদে ঋণমান হচ্ছে-এ+। ব্যাংকটির ঋণমান ও আর্থিক স্বাস্থ্য সম্পর্কে প্রতিষ্ঠানটির পূর্বাভাস হচ্ছে-স্থিতিশীল।

আগামী বছরের (২০২৫) ৩০ জুন পর্যন্ত এই ঋণমান বহাল থাকবে।

উল্লেখ, এসবিএসি ব্যাংক পিএলসি ২০২১ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন ৮২৪ কোটি ১৯ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ারের ৭৭ দশমিক ৬৪ শতাংশ উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের হাতে; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ৭ দশমিক ৮৪ শতাংশ শেয়ার। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ১৪ দশমিক ৫২ শতাংশ শেয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২...

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী...

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Recent Comments