Tuesday, June 23, 2026
Home পুঁজিবাজার ন্যাশনাল হাউজিংয়ের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ন্যাশনাল হাউজিংয়ের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি ২০২৫ সালের সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭৪ পয়সা, যা আগের বছরের ২ পয়সার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। একই সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে ৬ টাকা ৮৯ পয়সা। আগের বছর এ সূচক ছিল ঋণাত্মক ১৯ টাকা ৭০ পয়সা।

অন্যদিকে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জুলাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বেক্সিমকো ফার্মার লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৭ দশমিক...

ন্যাশনাল হাউজিংয়ের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি ২০২৫ সালের সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৩...

পানি বাড়ায় খুলে দেওয়া হয়েছে তিস্তার ৪৪ জলকপাট

উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। পানির চাপ সামাল দিতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের সবকটি ৪৪টি জলকপাট...

Recent Comments