Saturday, May 23, 2026
Home ব্যাংক-বীমা ঋণ বিতরণে সংস্কার এনেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক

ঋণ বিতরণে সংস্কার এনেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক

আঞ্চলিক পর্যায়ের বৈষম্য আমলে নিয়ে ঋণ বিতরণের নীতি ও প্রণোদনার কাঠামোয় সংস্কার এনেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। ইকোনমিক টাইমসের সংবাদে এমন তথ্য দেওয়া হয়েছে।

সংবাদে বলা হয়েছে, জেলা পর্যায়ে বৈষম্য কমাতে নির্দিষ্ট কিছু অগ্রাধিকারমূলক খাতে ঋণ দিতে ব্যাংকগুলোকে বাধ্য করছে আরবিআই।

জেলা পর্যায়ের বৈষম্য হ্রাসে যেসব খাতে ঋণ দেওয়া গুরুত্বপূর্ণ মনে করছে আরবিআই, সেসব খাতে ঋণ সরবরাহ নিশ্চিত করতে এই নীতি সংস্কার করা হয়েছে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। যেসব জেলায় এসব অগ্রাধিকারমূলক খাতে মাথাপিছু ঋণ ৯ হাজার রুপির কম, সেসব জেলার ক্ষেত্রে এটা প্রযোজ্য।

এই সংস্কারের ফলে যেসব জেলায় অগ্রাধিকারমূলক খাতে ঋণের প্রবাহ কম, অর্থাৎ মাথাপিছু ৯ হাজার রুপির নিচে, সেখানে কোনো ব্যাংক ঋণ দিলে বিতরণ করা ঋণ হিসাব করার ক্ষেত্রে তা বেশি গুরুত্ব পাবে। ব্যাংকগুলোকে এসব জেলায় ঋণ দিতে উৎসাহিত করতে এই নীতি সংস্কার করা হয়েছে।

কোন জেলায় কত ঋণ দেওয়া হচ্ছে, আরবিআই তার পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখছে এবং ব্যাংকগুলোর সঙ্গে সেই তথ্য ভাগাভাগি করছে। এতে ঋণদাতা ব্যাংকগুলোর পক্ষে বোঝা সম্ভব হচ্ছে, কোন জেলায় ঋণ বিতরণে বৈষম্য হচ্ছে। এ তথ্য জানা থাকলে ব্যাংকগুলোর পক্ষে সেই ঘাটতি পূরণে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

এই কাঠামোর অধীনে যেসব জেলায় অগ্রাধিকারমূলক খাতে বেশি ঋণ দেওয়া হচ্ছে, তাদের কম নম্বর দেওয়া হচ্ছে। কোনো জেলায় যেন বেশি ঋণ না যায়, তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা। যেসব জেলায় অগ্রাধিকারমূলক খাতে মাথাপিছু ৪২ হাজার রুপির বেশি ঋণ দেওয়া হয়েছে, সেখানে ঋণ বিতরণে ব্যাংক কম নম্বর পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

টাকার বিপরীতে এক বছরে রুপির দাম কমেছে ১০%

ভারতীয় রুপির দরপতন এখন আর শুধু মার্কিন ডলারের বিপরীতেই সীমাবদ্ধ নেই; বরং পাকিস্তানি রুপি এবং বাংলাদেশি টাকার বিপরীতেও কমছে ভারতীয় রুপির মান। গত এক...

শনিবারের মধ্যে বিদ্যুৎ বিল না দিলে জরিমানা

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির আগে নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের প্রতি বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। শুক্রবার (২২ মে) এক বার্তায়...

পাওয়ার গ্রিডকে ১৫২৯ কোটি টাকার শেয়ার ইস্যুর সম্মতি দিয়েছে বিএসইসি

রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডকে সরকারের অনুকূলে ১ হাজার ৫২৯ কোটি ১৯ লাখ ৪২ হাজার ৩৭০ টাকার অগ্রাধিকারমূলক শেয়ার...

অগ্রণী ব্যাংকের ইসলামী ব্যাংকিং ইউনিটের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ৪৮তম সভা

অগ্রণী ব্যাংক পিএলসির ইসলামী ব্যাংকিং ইউনিটের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। অগ্রণী ব্যাংকের...

Recent Comments