Tuesday, June 16, 2026
Home জাতীয় বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এক ঘনিষ্ঠ বন্ধু দেখা করার কথা বলে শপিং মলে ডেকে নেন। পরে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া দুবাই পুলিশের সদস্যরা তাকে আটক করেন বলে পারিবারিক সূত্রে দাবি করা হয়েছে।

পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দুবাইয়ে অবস্থান করছিলেন বেনজীর আহমেদ। গত ১২ জুন তিনি পরিবারের সঙ্গে বাসায় সময় কাটানোর সময় তার এক পরিচিত ব্যবসায়িক সহযোগী ও ঘনিষ্ঠ বন্ধু ফোন করে নিকটবর্তী একটি শপিং মলে দেখা করতে বলেন। নির্ধারিত স্থানে পৌঁছানোর পরই দুবাই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পরিবারের দাবি, গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট বন্ধুর ভূমিকা ছিল এবং তার মাধ্যমে দুবাই পুলিশের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছানো হয়েছিল। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বেনজীর আহমেদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাকে মুক্ত করার লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। তার পক্ষে দুবাইয়ের একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এবং মঙ্গলবার স্থানীয় আদালতে জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হতে পারে।

পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগের পর তারা জানতে পেরেছেন যে, আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে...

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড...

বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এক ঘনিষ্ঠ বন্ধু দেখা করার কথা বলে শপিং মলে ডেকে নেন। পরে...

নারী কর্মীদের জন্য এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

‘হার এশিয়াটিক সার্কেল’–এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারপারসন সারা যাকের। বাতিঘর আর্ট স্পেস, বনানী, ঢাকা। ১৫ জুন ২০২৬ছবি: আয়োজকদের সৌজন্যে নারী কর্মীদের সৃজনশীল...

Recent Comments