Thursday, June 11, 2026
Home জাতীয় গ্লোবাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

গ্লোবাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজার তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৫৮ পয়সা। যদিও আয় কিছুটা কমেছে, তবে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৬৪ পয়সা, যা আগের বছরের ২৬ পয়সার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৮৩ পয়সা।

লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৮ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রবৃদ্ধির লক্ষ্যে অনুমোদিত মূলধন বৃদ্ধি করছে ইউসিবি

দেশের বেসরকারি খাতের অন্যতম ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ৪৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনে অনুমোদিত মূলধন দ্বিগুণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।...

গ্লোবাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজার তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত...

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দেওয়া, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো এবং অর্থনীতিকে আরও উৎপাদনমুখী ও বিকেন্দ্রীভূত...

দিনের লেনদেন দিনেই নিষ্পন্ন হবে পুঁজিবাজারে

শেয়ারবাজারে শেয়ার কেনাবেচনার প্রক্রিয়া নিষ্পন্নের সময় কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি লেনদেনের নিষ্পত্তিতে ‘টি+শূন্য’ চালুর কথা বলেছেন। আজ বৃহস্পতিবার (১১...

Recent Comments