Monday, June 8, 2026
Home পুঁজিবাজার সিটি ব্যাংকের ১৫% নগদ ও ১৫% স্টক লভ্যাংশ অনুমোদন

সিটি ব্যাংকের ১৫% নগদ ও ১৫% স্টক লভ্যাংশ অনুমোদন

সিটি ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ। সভায় পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদনের জন্য উপস্থাপিত হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাগত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ ২০২৫ সালের ব্যাংকের ১ হাজার ৩২৪ কোটি টাকার সমন্বিত কর-পরবর্তী মুনাফার প্রশংসা করে বলেন, ‘আগের বছরের ১ হাজার ১৪ কোটি টাকা থেকে মুনাফার এ ৩১ শতাংশ প্রবৃদ্ধি সিটি ব্যাংকের শক্ত অর্থনৈতিক ভিত্তি ও সুশাসনের স্মারক।’

তিনি আরো বলেন, ‘বৈশ্বিক ও দেশীয় নানা অনিশ্চয়তার মধ্যেও সিটি ব্যাংক সুশাসন, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি কৌশলগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে স্থিতিশীলতা বজায় রেখেছে। আমরা ব্যালান্স শিট শক্তিশালীকরণ, ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা এবং দেশের ব্যবসা ও জনগণের পাশে থাকার অঙ্গীকার অব্যাহত রেখেছি। সামনে এগিয়ে যাওয়ার পথে আমাদের লক্ষ্য থাকবে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা, গ্রাহকদের আস্থা আরো সুদৃঢ় করা এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অর্থবহ অবদান রাখা।’

সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ অনুযায়ী, ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী উপস্থাপন করা হয় এবং শেয়ারহোল্ডাররা ব্যাংকের কার্যক্রমের ওপর আলোচনা করেন।

এজিএমে ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন প্রতিষ্ঠানের সার্বিক চিত্র শেয়ারহোল্ডারদের কাছে তুলে ধরেন ও তাদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ‘গ্রাহকের আস্থা, সুশৃঙ্খল প্রবৃদ্ধি এবং শক্তিশালী ব্যবসায়িক গতিশীলতার ভিত্তিতে ২০২৫ সালে সিটি ব্যাংক রেকর্ড আর্থিক সাফল্য অর্জন করেছে। প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, উন্নত গ্রাহকসেবা এবং দায়িত্বশীল ব্যাংকিং চর্চার মাধ্যমে আমরা টেকসই প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে অঙ্গীকারবদ্ধ।’ উন্নততর সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ ও বাড়তে থাকা ব্যবসায়িক আস্থাকে কাজে লাগিয়ে সিটি ব্যাংক দেশের আর্থিক খাতের ভবিষ্যৎ নির্মাণে আরো সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানান মাসরুর আরেফিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের (সমমর্যাদার সহ) সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) বেতন নির্ধারণ করে দিয়েছে অর্থ বিভাগ। এখন থেকে তাদের...

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর

জুলাই থেকে বাধ্যতামূলকভাবে অনলাইনভিত্তিক ভ্যাট রিটার্ন দাখিল কার্যক্রম চালুর প্রস্তুতির অংশ হিসেবে কাগজভিত্তিক (হার্ড কপি) ভ্যাট রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে অন্তর্ভুক্ত করার সময়সীমা ৩০ জুন...

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

২৭ বছরের পরিক্রমা শেষে ২৮ বছরে পদার্পণ করল শরী‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গত ৩ জুন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর...

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ বৈঠকে বসছেন খলিলুর রহমান

রাশিয়ার রাজধানী মস্কোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আজ সোমবার (৮ জুন) এক দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বর্তমান পদে দায়িত্ব নেওয়ার...

Recent Comments