Thursday, July 23, 2026
Home জাতীয় পারফেক্ট গ্লোবাল হেলথের সঙ্গে শাহজালাল ইসলামী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

পারফেক্ট গ্লোবাল হেলথের সঙ্গে শাহজালাল ইসলামী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং পারফেক্ট গ্লোবাল হেলথের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ব্যাংকের কার্ডহোল্ডাররা বিদেশে উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ সুবিধা পাবেন।

রোববার (৭ জুন) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ উপস্থিত ছিলেন। ব্যাংকের পক্ষে কার্ড ডিভিশনের এভিপি মো. শফিউল ইসলাম এবং পারফেক্ট গ্লোবাল হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার কাদের সেলিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ব্যাংকের কার্ডধারীরা ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, তুরস্ক ও চীনের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণের ক্ষেত্রে ১০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা পাবেন। পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক রেফারেল সেবাও সহজ হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান এ. কে. এম. হাসান রহিম, হেড অব রিটেইল বিজনেস মো. খিরকিল নেওয়াজ, রিটেইল ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট প্রধান এস. এম. মহিউদ্দীন, এয়ারপোর্ট রোড শাখার ব্যবস্থাপক শামসুল আরেফিন ফেরদৌস এবং জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে সিঙ্গার বাংলাদেশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা...

ডিজিটাল প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের...

ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সম্প্রতি নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম...

Recent Comments