Friday, June 12, 2026
Home পুঁজিবাজার তিন সহযোগী প্রতিষ্ঠান একীভূত করছে ডরিন পাওয়ার

তিন সহযোগী প্রতিষ্ঠান একীভূত করছে ডরিন পাওয়ার

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ উৎপাদন খাতের প্রতিষ্ঠান ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড তার তিনটি সহযোগী প্রতিষ্ঠানকে মূল কোম্পানির সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় প্রয়োজনীয় সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

একীভূতকরণের আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো চাঁদপুর পাওয়ার জেনারেশনস লিমিটেড, ঢাকা নর্দার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেড এবং ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেড। বর্তমানে এগুলো ডরিন পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, এ প্রক্রিয়ায় সহযোগী প্রতিষ্ঠানগুলোর সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের শেয়ার নগদ অর্থের বিনিময়ে অধিগ্রহণ করা হবে। তাদেরকে ডরিন পাওয়ারের নতুন কোনো শেয়ার বরাদ্দ দেওয়া হবে না। ফলে অধিগ্রহণ সম্পন্ন হলেও ডরিন পাওয়ারের বিদ্যমান শেয়ার সংখ্যা কিংবা পরিশোধিত মূলধনে কোনো পরিবর্তন আসবে না।

ডরিন পাওয়ারের মতে, একই ব্যবস্থাপনার আওতায় কার্যক্রম পরিচালনা করলে সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়বে এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতা কমবে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন আনুষ্ঠানিকতা ও কমপ্লায়েন্স ব্যয় হ্রাস পাবে। এর ফলে পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসায়িক কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনা করা সম্ভব হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিভিন্ন খাতে চীনের সহযোগিতা পাচ্ছে বাংলাদেশ: ফখরুল

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা এবং শিল্পায়নে চীনের অবদান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

নারীদের পরিচালনা ও ব্যবস্থাপনায় চালু হচ্ছে পিঙ্ক বাস সার্ভিস

নারী শ্রমিক ও কর্মজীবী নারীদের জন্য নিরাপদ যাতায়াত ও কর্মপরিবেশ নিশ্চিত করতে একাধিক নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে সরকার। এর অংশ হিসেবে সম্পূর্ণ নারী চালক...

এবারের বাজেট সব শ্রেণীর মানুষের জন্য: অর্থমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সব শ্রেণি-পেশার মানুষের জন্য প্রণীত একটি অন্তর্ভুক্তিমূলক বাজেট হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান...

নতুন পে স্কেল জুলাই থেকেই কার্যকর, কার বেতন কত?

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই পে-স্কেল কার্যকর...

Recent Comments