Sunday, July 26, 2026
Home জাতীয় বাল্যবিবাহ রোধে কোনো ছাড় নয়: সমাজকল্যাণ মন্ত্রী

বাল্যবিবাহ রোধে কোনো ছাড় নয়: সমাজকল্যাণ মন্ত্রী

নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মাদকাসক্তি এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সমাজের সব ধরনের বৈষম্য ও অন্যায় দূর করতে সরকারের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

শনিবার রাজধানীর ইস্কাটনে পুলিশ কনভেনশন হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউ ‘ডিডিসি সন্ধানী’-কে একটি আধুনিক ব্লাড স্টোরেজ রেফ্রিজারেটর এবং চিকিৎসাসেবার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম হস্তান্তর করে।

নিরাপদ রক্ত সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা জোরদার করা সময়ের দাবি। আধুনিক প্রযুক্তিনির্ভর রক্ত সংরক্ষণ সুবিধা বাড়ানো গেলে থ্যালাসেমিয়া, ডেঙ্গু, সড়ক দুর্ঘটনা এবং জরুরি অস্ত্রোপচারের রোগীরা দ্রুত প্রয়োজনীয় সহায়তা পাবেন। তিনি এই উদ্যোগকে জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে উল্লেখ করেন।

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা, ভাষা প্রশিক্ষণ এবং কেয়ারগিভার উন্নয়ন কর্মসূচির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তরুণদের কর্মসংস্থান এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতেও সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

আগামী দিনে জনসচেতনতা বাড়াতে রাজধানী থেকে শুরু করে সারাদেশে অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। মাদক, জুয়া, নারী নির্যাতন ও শিশু নির্যাতনের মতো সমস্যাগুলো মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হুসাইন ফকির এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসাইন। এছাড়া রোটারি ক্লাবের নেতৃবৃন্দ ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা সমাজসেবামূলক উদ্যোগ সম্প্রসারণ এবং মানবিক কার্যক্রমে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসনের ঘোষণা

প্রবাসীদের জরুরি প্রয়োজনে অবস্থান ও রাত্রিযাপনের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ঢাকার আশকোনা হজ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসীকল্যাণ ও...

নতুন কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা পুঁজিবাজারে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করবে: বিএসইসি চেয়ারম্যান

প্রস্তাবিত ‘বিএসইসি কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬’ প্রণয়নের মাধ্যমে দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং টেকসই সুশাসনের প্রয়োগ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ...

ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে এনসিসি ব্যাংক ও পিকেএসএফের চুক্তি

দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারণ এবং ঋণপ্রবাহ সহজতর করার লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর মধ্যে ২০২৬-২৭...

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি।...

Recent Comments