Friday, July 10, 2026
Home পুঁজিবাজার শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা তুলতে চায় জেনিথ লাইফ

শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা তুলতে চায় জেনিথ লাইফ

দেশের চতুর্থ প্রজন্মের বিমা প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা তুলতে চায়। এ জন্য কোম্পানিটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১.৫ কোটি সাধারণ শেয়ার ইস্যু করে ১৫ কোটি টাকা তুলবে। এ টাকা দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ করবে।

২০১৩ সালের জুলাইয়ে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে বাংলাদেশে জীবন বিমার ব্যবসা করার অনুমোদন দেয় বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অনুমোদন পেয়ে ওই বছরের আগস্ট থেকেই ব্যবসায়িক কার্যক্রম শুরু করে কোম্পানিটি।

কোম্পানির প্রসপেক্টাস অনুসারে ২০২৩ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত জেনিথ ইসলামী লাইফ ২৮.৩৪ কোটি টাকা নিট প্রিমিয়াম সংগ্রহ করেছে; যা আগের বছরে ছিল ৩০.৩ ২ কোটি টাকা। ২০২৩ সালে কোম্পানিটির লাইফ ফান্ড ছিল ১৭.৭৬ কোটি টাকা, যা এক বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ।

কোম্পানিটির বিনিয়োগ ক্রমান্বয়ে বেড়ে দাঁড়িয়েছে ৩২.৭৬ কোটি টাকা, যা এক বছর আগের তুলনায় ১৬ শতাংশ বেশি। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২২.৫০ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

চট্টগ্রামে বন্যার পানিতে অবরুদ্ধ সাড়ে ৭ লাখ মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৭ লাখ ৫৪ হাজার ৫৯০ মানুষ পানিবন্দি হয়ে...

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার’ উদ্বোধন

কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় উৎকর্ষ সাধনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টারের’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর...

গবেষণায় অবদানের স্বীকৃতি দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গবেষণাকে পেটেন্ট ও বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য উদ্ভাবনে রূপান্তরের ওপর গুরুত্বারোপের পাশাপাশি গবেষণায় অবদান রাখা শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের সম্মাননা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি...

Recent Comments