ঈদুল আজহার প্রথম দিনে রাজধানী ও আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ১৭৭ জন।
ঢাকা মেডিকেলের উপপরিচালক ডা. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসা নিতে আসা নারায়ণগঞ্জের গলাচিপা এলাকার ফারুক মোল্লা (৪৮) বলেন, জবাই দেওয়ার আগে গরুর মাথা ধরেছিলাম। কসাই জবাই দেওয়ার সময় গরু সরে গেলে ছুরির আঘাতে হাত কেটে যায়।
তিনি আরও বলেন, প্রথমে তাকে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।


