Wednesday, July 15, 2026
Home জাতীয় কোরবানির সময় আহত হয়ে ঢামেকে ১৭৭ জন

কোরবানির সময় আহত হয়ে ঢামেকে ১৭৭ জন

ঈদুল আজহার প্রথম দিনে রাজধানী ও আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ১৭৭ জন।

বৃহস্পতিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত আহতরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন।

ঢাকা মেডিকেলের উপপরিচালক ডা. আশরাফুল আলম  এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের বেশিরভাগই পশু জবাই ও মাংস কাটাকাটির সময় কেটে গিয়ে কিংবা কোরবানির পশুর আঘাতে আহত হয়েছেন।

চিকিৎসা নিতে আসা নারায়ণগঞ্জের গলাচিপা এলাকার ফারুক মোল্লা (৪৮) বলেন, জবাই দেওয়ার আগে গরুর মাথা ধরেছিলাম। কসাই জবাই দেওয়ার সময় গরু সরে গেলে ছুরির আঘাতে হাত কেটে যায়।

তিনি আরও বলেন, প্রথমে তাকে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments