Wednesday, July 15, 2026
Home জাতীয় ডোনাল্ড ট্রাম্প’ বানান ভুল লিখে ভাইরাল চিড়িয়াখানা কর্তৃপক্ষ

ডোনাল্ড ট্রাম্প’ বানান ভুল লিখে ভাইরাল চিড়িয়াখানা কর্তৃপক্ষ

চিড়িয়াখানায় স্থান পাওয়া আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে এবার নতুন আলোচনা তৈরি হয়েছে একটি বানান ভুলকে কেন্দ্র করে। ঈদুল আজহার দিন রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় মহিষটি দেখতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা যায়। তবে মানুষের আগ্রহের পাশাপাশি হাস্যরসের জন্ম দিয়েছে মহিষটির পরিচিতি বোর্ডে লেখা নাম।

চিড়িয়াখানার ৭ নম্বর শেডে রাখা মহিষটির তথ্যফলকে বাংলা নামে ভুল বানান ব্যবহার করা হয়েছে। ‘ডোনাল্ড ট্রাম্প’ লেখার বদলে সেখানে লেখা হয় ‘ডোনাল্ড ট্টাম্প’। বিষয়টি দর্শনার্থীদের নজরে আসতেই অনেকে মোবাইলে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। অল্প সময়ের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে নানা ধরনের রসিকতা শুরু হয়।

দর্শনার্থীদের কেউ কেউ মজা করে মন্তব্য করেন, “মহিষটি কুরবানি থেকে বাঁচলেও নামের বানান আর বাঁচেনি।” আবার অনেকে এটিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতা হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভিন্ন ট্রল ও ব্যঙ্গাত্মক পোস্টও দেখা গেছে।

আলোচিত এই মহিষটি মূলত তার ব্যতিক্রমী চেহারার কারণে সবার নজর কাড়ে। প্রায় ৭০০ কেজি ওজনের গোলাপি-সাদা রঙের অ্যালবিনো মহিষটির মাথায় সোনালি আভাযুক্ত লোম থাকায় খামারিরা শখ করে এর নাম রাখেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে।

মহিষটি কুরবানির পশু হিসেবে হাটে আনা হলেও মানুষের অতিরিক্ত আগ্রহ ও ভিড়ের কারণে শেষ পর্যন্ত সেটিকে সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সরকার। পরে আনুষ্ঠানিকভাবে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়।

এদিকে দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশ হওয়ায় এটি এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

বাংলাদেশে উগ্রবাদ-চরমপন্থার কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী

বাংলাদেশে চরমপন্থা ও উগ্রবাদের কোনো স্থান হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বৈষম্যহীন, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে...

অস্বাভাবিক দরবৃদ্ধি রেইনউইক যজ্ঞেশ্বরের শেয়ার লেনদেন সাময়িক স্থগিত

শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দেওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রেইনউইক যজ্ঞেশ্বরের লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।...

শিশুদের পাঠ্যক্রমে যুক্ত হবে নীতিবোধ ও পারিবারিক মূল্যবোধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ার আসল কারিগর হলো শিশুরা। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নীতিবোধ, সামাজিক ও...

Recent Comments