Sunday, May 24, 2026
Home পুঁজিবাজার ৫০০ কোটি টাকা মূলধন বাড়াবে সাউথইস্ট ব্যাংক

৫০০ কোটি টাকা মূলধন বাড়াবে সাউথইস্ট ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসি অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা বাড়িয়ে ২০০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৩ জুলাই বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ঠিক করা হয়েছে আগামী ২১ জুন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সাউথইস্ট ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪০ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৪৯ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে সাউথইস্ট ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৪ পয়সায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি সাউথইস্ট ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৩২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৫৯ পয়সায়।

২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে সাউথইস্ট ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ৯২ পয়সায়।

২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে সাউথইস্ট ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ৮৭ পয়সায়।

সাউথইস্ট ব্যাংকের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ জুন ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৩৩৭ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৮১৬ কোটি ৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩৩ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার ৩৮৮। এর ৩১ দশমিক ৩১ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৫ দশমিক ৫৫, বিদেশী বিনিয়োগকারী ১ দশমিক ২৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩১ দশমিক ৯১ শতাংশ শেয়ার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সোমবার থেকে শুরু হচ্ছে টানা ৭ দিনের ঈদের ছুটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। ফলে আজ রোববার ঈদ পূর্ববর্তী শেষ কর্মদিবস অতিবাহিত করছেন...

আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী

ঈদযাত্রায় আগামীকাল ২৫ মে সোমবার থেকে পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। ২৪ মে রোববার কমলাপুর রেলওয়ে স্টেশনে পরিদর্শন শেষে...

৫০০ কোটি টাকা মূলধন বাড়াবে সাউথইস্ট ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসি অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা বাড়িয়ে ২০০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৩ জুলাই...

উৎপাদনে ফিরেছে সিভিও পেট্রোকেমিক্যাল

ইস্টার্ন রিফাইনারি পিএলসির কাছ থেকে সম্প্রতি কাঁচামাল হিসেবে ন্যাপথা কিনেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি। কাঁচামাল কেনার পর গতকাল কোম্পানিটির কারখানায় উৎপাদন আবারো শুরু হয়েছে। ঢাকা...

Recent Comments