Saturday, July 11, 2026
Home জাতীয় প্রথমবারের মতো বিদ্যুৎ উৎপাদন শুরু আরএনপিএল তাপবিদুৎ কেন্দ্রের

প্রথমবারের মতো বিদ্যুৎ উৎপাদন শুরু আরএনপিএল তাপবিদুৎ কেন্দ্রের

পটুয়াখালীর আরএনপিএল (পটুয়াখালী) তাপবিদুৎ কেন্দ্র থেকে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে। প্রথমবারের মতো দুটো ইউনিট উৎপাদন শুরু হওয়ায় এক সপ্তাহের জন্য সক্ষমতা অর্জন যাচাই-বাছাই চলছে।

কলাপাড়ার ধানখালী ইউনিয়নে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের প্রথম ইউনিট থেকে গতকাল (বুধবার, ২১ মে) দুপুর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ। এই ইউনিটটি আগামী ২৭ মে পর্যন্ত সক্ষমতা যাচাই শেষ পরিস্থিতি অনুযায়ী জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।

তবে গত বছরের জানুয়ারি থেকে দ্বিতীয় ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ হয়ে আসছিলো। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আগামী মাসে উৎপাদিত বিদ্যুৎ বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করার সম্ভাবনার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, কলাপাড়ার পায়রা এবং পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ২ হাজার ৬৪০ মেগাওয়াট তাপবিদ্যুৎ করে জাতীয় গ্রিডে যুক্ত হলে সরকার বিদ্যুতের ঘাটতি পূরণে সক্ষম হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখার উদ্যোগে রাজধানীতে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং...

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান...

ভারী বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী...

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। রাজধানীকেন্দ্রিক...

Recent Comments