Saturday, July 11, 2026
Home জাতীয় আজ ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আজ ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষ্যে কবির বাল্য স্মৃতিবিজড়িত ত্রিশাল সেজেছে বর্ণিল সাজে। প্রস্তুত দরিরামপুর নজরুল মঞ্চ। বিকাল সাড়ে ৩টায় জাতীয় পর্যায়ের অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিন উপজেলার বইলর ধরার খাল পুনর্খনন কাজের উদ্বোধনও করবেন তিনি। এছাড়া দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। দীর্ঘদিন পর ত্রিশালে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের আয়োজন হওয়ায় আনন্দিত-উচ্ছ্বসিত নজরুলপ্রেমী ও ভক্ত-অনুরাগীরা। উজ্জীবিত দলীয় নেতাকর্মীরাও। অনুষ্ঠান সফল করতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে দীর্ঘদিনের দাবি একটি আন্তর্জাতিকমানের বিমানবন্দর স্থাপন, ত্রিশালকে নজরুল সিটি ঘোষণা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দশ লেনে উন্নীতকরণসহ কবির বাল্য স্মৃতিবিজড়িত শুকনি বিল ও নজরুল বটবৃক্ষ সংরক্ষণের দাবি এখন মুখে মুখে।

এছাড়াও ত্রিশালে ইপিজেড স্থাপনসহ শিল্পাঞ্চল ঘোষণা, পৌরসভার সুতিয়া নদীর দুই পারে ওয়াকওয়ে ও পার্ক স্থাপন, মৎস্য সংরক্ষণে আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, বালিপাড়ায় ব্রহ্মপুত্র নদের ওপর বেইলি ব্রিজ স্থাপনসহ নানা দাবি পূরণের আশায় বুক বাঁধছেন ত্রিশালবাসী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখার উদ্যোগে রাজধানীতে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং...

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান...

ভারী বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী...

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। রাজধানীকেন্দ্রিক...

Recent Comments