Wednesday, June 10, 2026
Home জাতীয় আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ: প্রাণিসম্পদ মন্ত্রী

আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ: প্রাণিসম্পদ মন্ত্রী

রাজধানীতে আয়োজিত এক আন্তর্জাতিক গবেষণা সেমিনারে টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদনে গবেষণার গুরুত্ব তুলে ধরেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশবান্ধব প্রাণিখাদ্য এবং আধুনিক গবেষণাভিত্তিক প্রযুক্তি এখন সময়ের দাবি।

বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ রিসার্চ শোকেস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এবং অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও শক্তিশালী করতে বিজ্ঞানভিত্তিক গবেষণার বিকল্প নেই। বিশেষ করে খরা-সহিষ্ণু ও উচ্চ পুষ্টিগুণসম্পন্ন ঘাস উদ্ভাবনের ফলে গবাদিপশুর খাদ্য সংকট মোকাবিলা সহজ হবে। এতে উৎপাদন খরচ কমবে এবং খামারিরা লাভবান হবেন।

তিনি আরও বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের চাহিদা বিশ্বব্যাপী বাড়ছে। তাই বাংলাদেশকেও আন্তর্জাতিক মান বজায় রেখে প্রাণিসম্পদ খাতকে আধুনিকায়ন করতে হবে। গবেষক ও বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহ দেওয়ার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রযুক্তিনির্ভর প্রাণিখাদ্য উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে পারলে মাংস ও দুধ উৎপাদনে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। তিনি গবেষণা কার্যক্রমে তরুণ বিজ্ঞানীদের আরও সম্পৃক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার ক্লিনটন পবকি এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান উপস্থিত ছিলেন। সেমিনারে টেকসই গরুর মাংস উৎপাদন, জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা এবং কম ব্যয়ে প্রাণিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পে-স্কেল ও গ্রেড-পেনশন নিয়ে বড় সুখবর

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চলতি জুন মাসের মধ্যেই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে...

৫ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসছে, ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন আমানতকারীরা

দেশের পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের পদক্ষেপ হিসেবে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই...

দুই কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুটি হলো প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে ও নিটল ইন্স্যুরেন্স পিএলসি। ঢাকা স্টক...

গুলশানে প্রধান কার্যালয়ের জন্য ১ বিঘা জমি কিনবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) করপোরেট প্রধান কার্যালয় নির্মাণের জন্য রাজধানীর গুলশানে এক বিঘা (২০ কাঠা) জমি কেনার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে বাংলাদেশ...

Recent Comments