Sunday, July 12, 2026
Home কর্পোরেট মার্কেন্টাইল ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা

মার্কেন্টাইল ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ‘অ্যাওয়ারনেস অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফর আরবিএস (রিস্ক-বেজড সুপারভিশন) ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকিং খাতে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও তদারকি কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিআরও জাকির হোসাইন। তিনি তার বক্তব্যে ব্যাংকিং খাতে সফলভাবে রিস্ক-বেজড সুপারভিশন (আরবিএস) বাস্তবায়নের জন্য একটি ‘ডেটা-নির্ভর সংস্কৃতি’ (ডাটা-ড্রাইভেন কালচার) গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

জাকির হোসাইন বলেছেন, ‘এ ধরনের সংস্কৃতি ব্যাংকগুলোকে আরও কার্যকরভাবে ঝুঁকি শনাক্ত, মূল্যায়ন ও ব্যবস্থাপনায় সহায়তা করবে। এর ফলে সুশাসন নিশ্চিত হওয়ার পাশাপাশি রেগুলেটরি কমপ্লায়েন্স ও টেকসই ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী হবে।’

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি অসিম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন, শাহ্ মো. সোহেল খুরশীদ ও ড. তাপস চন্দ্র পাল। এ ছাড়া ইভিপি ও ডেপুটি সিআরও শামীম আহমেদ এবং হেড অব ট্রেনিং এস এম সলিম উদ্দিনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই কর্মশালায় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের মোট ৫৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২...

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী...

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Recent Comments