Sunday, July 12, 2026
Home কর্পোরেট সিটিজেনস ব্যাংকে ইসলামী ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

সিটিজেনস ব্যাংকে ইসলামী ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

সিটিজেনস ব্যাংক সম্প্রতি ব্যাংকটির ট্রেনিং একাডেমিতে ‘ইসলামিক ব্যাংকিং অপারেশনস’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে।

অনুষ্ঠান উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন দিক, পরিধি ও কার্যক্রম বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এছাড়া ব্যবসায়িক ও ব্যক্তিগত জীবনে ইসলামিক ব্যাংকিংয়ের ক্রমবর্ধমান গুরুত্বের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও মো. আব্দুল লতিফ। এছাড়া ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম শিকদারসহ ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের কর্মকর্তারা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সিটিজেনস ব্যাংক এরই মধ্যে ইসলামিক ব্যাংকিং সেবা চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে এবং শিগগিরই ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করার প্রত্যাশা করছে ব্যাংকটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২...

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী...

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Recent Comments