Tuesday, May 19, 2026
Home কর্পোরেট শাবিপ্রবিতে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ও স্টুডেন্ট বাস হস্তান্তর

শাবিপ্রবিতে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ও স্টুডেন্ট বাস হস্তান্তর

পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে একটি ইলেকট্রনিক ব্যাংকিং বুথ স্থাপন করা হয়েছে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের পরিবহন সুবিধা নিশ্চিতে দুটি বাস হস্তান্তর করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এ উপলক্ষে শাবিপ্রবির মিনি অডিটোরিয়ামে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূবালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী বলেন, ‘আমরা কেবল ব্যাংকিং সেবাতেই নয়, বরং দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা এবং উন্নত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার এ উদ্যোগ পূবালী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ।’ ভবিষ্যতেও দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশে থেকে জনকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিজিএমইএ সদস্যদের জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ কার্ড চালু

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য এবং তাদের পরিবারের অন্যদের উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ প্রিভিলেজ কার্ড চালু করা...

সঞ্চয়পত্রের নিট বিক্রিই কমেছে ২ হাজার কোটি টাকার বেশি

চলতি অর্থবছরের নবম মাস মার্চে সঞ্চয়পত্রের নিট বিক্রি কমেছে ২ হাজার ১৩৫ কোটি ৮ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে...

সৌদি পৌঁছেছেন ৬৫৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৮

পবিত্র হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী। অন্যদিকে, আরো একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে মোট ১৮ বাংলাদেশি...

শাবিপ্রবিতে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ও স্টুডেন্ট বাস হস্তান্তর

পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে একটি ইলেকট্রনিক ব্যাংকিং বুথ স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের পরিবহন সুবিধা নিশ্চিতে...

Recent Comments