Friday, July 3, 2026
Home জাতীয় রিপাবলিক ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

রিপাবলিক ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে কোম্পানিটির আয় ও নগদ প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধির চিত্র উঠে এসেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৪৪ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এদিকে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩১ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল মাত্র ৭ পয়সা। এতে কোম্পানিটির নগদ অর্থপ্রবাহ পরিস্থিতিরও উন্নতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত সময় শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ২৫ পয়সা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের নতুন সিইও মোহাম্মদ আমদাদ উল্লাহ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CLICL)-এর পরিচালনা পর্ষদ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ আমদাদ উল্লাহকে নিয়োগ দিয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) থেকে...

প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর

মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর এবার জুন মাসে এসে ভোক্তা পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি...

বিডা ও এনবিআর প্রধান হিসেবে যুক্ত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

Recent Comments