Thursday, July 2, 2026
Home পুঁজিবাজার বাংলাদেশ ফাইন্যান্সের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে

বাংলাদেশ ফাইন্যান্সের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে

শেয়ার বাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ৫ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে আয় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

তবে নগদ অর্থ প্রবাহে কিছুটা নিম্নগতি দেখা গেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত পরিচালন নগদ প্রবাহ বা নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে শেয়ারপ্রতি ৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ পয়সা

এদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ঋণাত্মক ২৮ টাকা ৯৬ পয়সা। কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে আয় বাড়লেও সম্পদ মূল্যে নেতিবাচক অবস্থান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর

মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর এবার জুন মাসে এসে ভোক্তা পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি...

বিডা ও এনবিআর প্রধান হিসেবে যুক্ত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

আসছে ডিজিটাল আইডি, মিলবে যেসব সেবা

দেশে সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও সমন্বিত করতে আগামী মাস থেকেই প্রথম ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) প্রতিষ্ঠার কাজ শুরু হতে যাচ্ছে। এ উদ্যোগের...

Recent Comments