Friday, May 15, 2026
Home কর্পোরেট ওসমানী বিমানবন্দরে পূবালী ব্যাংকের গ্রীন লাউঞ্জ উদ্বোধন

ওসমানী বিমানবন্দরে পূবালী ব্যাংকের গ্রীন লাউঞ্জ উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি গ্রাহককেন্দ্রিক আধুনিক ও প্রিমিয়াম ব্যাংকিং সেবার ধারাবাহিকতায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর (অভ্যন্তরীণ টার্মিনাল)-এ ‘পূবালী ব্যাংক গ্রীন লাউঞ্জ’ উদ্বোধন করেছে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে এই প্রিমিয়াম লাউঞ্জের উদ্বোধন করেন।

এ সময় পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান, কার্ড বিজনেস বিভাগের বিভাগ প্রধান ও উপমহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল, সিলেট পূর্ব অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. রুহুল আমিন, মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিখিলেশ কর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, “গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে পূবালী ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ‘গ্রীন লাউঞ্জ’ উদ্বোধনের মাধ্যমে আমাদের সম্মানিত ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য ভ্রমণকে আরো আরামদায়ক, নিরাপদ ও প্রিমিয়াম অভিজ্ঞতায় রূপান্তর করার একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো।” তিনি বলেন, “ভবিষ্যতেও গ্রাহক সেবায় পূবালী ব্যাংকের নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ অব্যাহত থাকবে।”অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু রাজধানীর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা পরিদর্শন করে চিড়িয়াখানার আধুনিকায়ন ও পশুপাখির কল্যাণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।...

ওসমানী বিমানবন্দরে পূবালী ব্যাংকের গ্রীন লাউঞ্জ উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি গ্রাহককেন্দ্রিক আধুনিক ও প্রিমিয়াম ব্যাংকিং সেবার ধারাবাহিকতায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর (অভ্যন্তরীণ টার্মিনাল)-এ ‘পূবালী ব্যাংক গ্রীন লাউঞ্জ’ উদ্বোধন করেছে। সম্প্রতি আয়োজিত এক...

বিশ্ববাজারের সঙ্গে দেশের বাজারেও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে টানা দুই বার বাড়ানোর পর এবার কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক...

এজেন্ট ব্যাংকিংয়ে বাড়ছে আমানত ও লেনদেন

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তির অন্যতম মাধ্যম এজেন্ট ব্যাংকিং খাতে নতুন মাইলফলক অর্জিত হয়েছে।শুধু লেনদেনেই নয় আমানত বাড়ছে। বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ...

Recent Comments