Monday, June 29, 2026
Home জাতীয় স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিকভাবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন। রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে রোববার সকাল ৯টা ১৫ মিনিটে তিনি পৌঁছান। পূর্বঘোষিত কর্মসূচির বাইরে এ সফর অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে তাৎক্ষণিক কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিচালিত স্পারসোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।

স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপগ্রহ প্রযুক্তি, দূর অনুধাবন, মহাকাশ গবেষণা এবং উদ্ভাবনী কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।

এসব কার্যক্রম পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী স্পারসোকে আন্তর্জাতিক মানের একটি আধুনিক ও যুগোপযোগী গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মহাকাশ প্রযুক্তি, তথ্য বিশ্লেষণ ও গবেষণায় দক্ষতা বাড়িয়ে জাতীয় নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশ এবং টেকসই উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

না ফেরার দেশে বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের প্রখ্যাত চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন...

স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিকভাবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন। রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে রোববার সকাল...

শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে দেশের মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু...

ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর বসছে না প্যাকেজ ভ্যাট, তামাকের করও শিথিল

খুচরা ব্যবসায়ীদের তীব্র বিরোধিতা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে নেতিবাচক প্রভাবের আশঙ্কায় ক্ষুদ্র ব্যবসার ওপর নির্দিষ্ট হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) বা...

Recent Comments