Saturday, June 27, 2026
Home কর্পোরেট প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক চুক্তি

প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক চুক্তি

সম্প্রতি হযরত শাহ আলী মহিলা কলেজের-এর সাথে প্রাইম ব্যাংক পিএলসি.-এর ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’-এর আওতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির মূল লক্ষ্য হলো হযরত শাহ আলী মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয় টিউশন ফি সংগ্রহের ব্যবস্থা, প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের জন্য উন্নত ও বিশেষায়িত ব্যাংকিং সেবা নিশ্চিত করা। এছাড়াও প্রতিষ্ঠানের কর্মীদের জন্য রয়েছে পেরোল ব্যাংকিং, সহজ শর্তে ঋণ এবং এক্সক্লুসিভ ক্রেডিট কার্ড প্রাপ্তির সুবিধা।

বুধবার (মে ১৩) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং ডিভিশন এম. নজীম এ. চৌধুরী এবং হযরত শাহ আলী মহিলা কলেজের অধ্যক্ষ রানা ফেরদৌস রত্না। এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জুন) থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। বৃহস্পতিবার (২৫ জুন) এই ঘোষণা দেন ঢাকায়...

Recent Comments