Saturday, June 27, 2026
Home কর্পোরেট জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যপদ পেলেন ৪৪১ জন

জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যপদ পেলেন ৪৪১ জন

দেশের পেশাদার সাংবাদিকদের অন্যতম সংগঠন জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হিসেবে ৪৪১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় নতুন সদস্যদের তালিকা প্রকাশ করা হয়।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন সদস্যদের নাম প্রকাশ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘ যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়া শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে নতুন সদস্য নির্বাচন করা হয়েছে। সদস্যপদ প্রদানের ক্ষেত্রে পেশাগত যোগ্যতা, কর্ম-অভিজ্ঞতা এবং সাংবাদিকতায় সক্রিয় সম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল, শক্তিশালী ও প্রতিনিধিত্বশীল হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে তরুণ ও কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণ বাড়ায় জাতীয় প্রেস ক্লাবের কার্যক্রমে নতুন গতি আসবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন সদস্যদের তালিকা প্রকাশের পর সাংবাদিকদের বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে দেশের গণমাধ্যম অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ৫ মার্চ তৎকালীন সভাপতি আবদুল আউয়াল খানের সভাপতিত্বে আনুষ্ঠানিক ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় ক্লাবের নাম পূর্ব পাকিস্তান প্রেস ক্লাব-এর পরিবর্তে জাতীয় প্রেস ক্লাব রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার এ জায়গাটি জাতীয় প্রেস ক্লাবের নিজস্ব জায়গা হিসেবে বরাদ্দ দেয় এবং নতুন ভবন নির্মাণ করে দেয়। ১৯৫৫ সালে ক্লাবের লোগো নির্বাচন করা হয়।

জাতীয় প্রেস ক্লাবে বর্তমানে তিন ধরনের সদস্য রয়েছে। প্রথম হচ্ছে আজীবন সদস্য, দ্বিতীয় হচ্ছে পেশাদার সাংবাদিকদের জন্য স্থায়ী সদস্য এবং তৃতীয় হচ্ছে সহযোগী সদস্য। সহযোগী সদস্যরা ভোট দিতে পারেন না। এ ক্লাবের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১,২০০। ক্লাব পরিচালনা কমিটির সদস্য সংখ্যা ১৭ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments