Saturday, May 9, 2026
Home জাতীয় বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সহ তিন অঙ্গসংগঠনের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করছেন প্রধানমন্ত্রী এবং দলটির চেয়ারম্যান  তারেক রহমান।

আজ (শনিবার) বেলা পৌনে ১১টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে এই মতবিনিময় সভা শুরু হয়।

দিনব্যাপী রুদ্ধদ্বার এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মতবিনিময়ে সভাপতিত্ব করছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর বিএনপির মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম মতবিনিময় সভা।

রুহুল কবির রিজভী জানান, সভায় দলের নির্বাচনি ইশতেহার এবং সরকারের পরিকল্পনাগুলো নেতাদের কাছে তুলে ধরা হবে। দলের সাংগঠনিক কার্যক্রম নিয়েও আলোচনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে চায় সরকার: শিল্পমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে গড়ে ওঠা নতুন বিসিক শিল্পনগরীকে কেন্দ্র করে খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে বড় ধরনের সম্ভাবনা দেখছে সরকার। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, কৃষিভিত্তিক এই শিল্পপার্ক...

বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সহ তিন অঙ্গসংগঠনের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করছেন প্রধানমন্ত্রী এবং দলটির চেয়ারম্যান  তারেক রহমান। আজ (শনিবার) বেলা পৌনে ১১টায় ফার্মগেটের কৃষিবিদ...

সুদ ছাড়াই ৪৫ দিন খরচ, মধ্যবিত্তের জীবনে স্বস্তি আনছে ক্রেডিট কার্ড

এক সময় ক্রেডিট কার্ড ছিল কেবল উচ্চবিত্ত বা অভিজাত শ্রেণির ব্যবহৃত একটি আর্থিক পণ্য। ব্যাংকের বিশেষ গ্রাহক, বড় ব্যবসায়ী কিংবা বিদেশ ভ্রমণকারীদের মধ্যেই এর...

বিশ্বজুড়ে মালিকদের র‍্যাম্পওয়াক! “From Million To Annual Million” স্ট্র্যাটেজি লঞ্চ ইভেন্ট ও OMODA 4 রোলিং-অফ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন

২৬ এপ্রিল ২০২৬, উহু — “From Million To Annual Million” স্ট্র্যাটেজি লঞ্চ ইভেন্ট এবং OMODA 4 রোলিং-অফ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, যা চেরি ইন্টারন্যাশনাল...

Recent Comments