Saturday, July 11, 2026
Home জাতীয় খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে চায় সরকার: শিল্পমন্ত্রী

খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে চায় সরকার: শিল্পমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে গড়ে ওঠা নতুন বিসিক শিল্পনগরীকে কেন্দ্র করে খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে বড় ধরনের সম্ভাবনা দেখছে সরকার। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, কৃষিভিত্তিক এই শিল্পপার্ক চালু হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

শনিবার (৯ মে) সকালে শিল্পনগরী এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, উত্তরাঞ্চলের কৃষিপণ্যকে কাজে লাগিয়ে আধুনিক শিল্পায়নের নতুন কেন্দ্র হিসেবে ঠাকুরগাঁওকে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে আলু, চা ও দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী জানান, ঠাকুরগাঁওয়ে আগে থেকেই রপ্তানিমুখী শিল্প কার্যক্রমের ইতিবাচক পরিবেশ রয়েছে। নতুন শিল্পনগরী চালু হলে স্থানীয় উদ্যোক্তাদের পাশাপাশি দেশের বড় শিল্পগ্রুপগুলোও এখানে বিনিয়োগে আগ্রহী হবে। ইতোমধ্যে কয়েকজন উদ্যোক্তা প্লট বরাদ্দ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।

তিনি আরও বলেন, দেশে উৎপাদিত উদ্বৃত্ত আলুকে শিল্পপণ্যে রূপান্তর করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। চিপস ও পটেটো ফ্লেক্স তৈরির উপযোগী উন্নত জাতের আলু চাষে কৃষকদের উৎসাহিত করতে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। ‘কন্ট্রাক্ট ফার্মিং’-এর মাধ্যমে কৃষক ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করা হবে।

শিল্পমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার প্রশিক্ষণভিত্তিক উদ্যোগও গ্রহণ করবে। এই শিল্পপার্ক সফল হলে দেশের অন্যান্য অঞ্চলেও একই ধরনের বিশেষায়িত শিল্পনগরী গড়ে তোলা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৫০ একর জমির ওপর নির্মিত শিল্পপার্কটিতে ২৫১টি প্লট রাখা হয়েছে। বড় শিল্পপ্রতিষ্ঠানের জন্য একাধিক প্লট বরাদ্দের সুযোগও থাকবে।পরিদর্শনকালে শিল্প মন্ত্রণালয়, বিসিক এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের দক্ষ, প্রযুক্তিবান্ধব ও উদ্ভাবনী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার...

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দৈনন্দিন কেনাকাটা কিংবা প্রয়োজনীয় কাজে রাজধানীর বিভিন্ন এলাকায় যাতায়াতের আগে সেদিনের সাপ্তাহিক বন্ধের তালিকা জেনে নেওয়া জরুরি। অন্যথায় গন্তব্যে গিয়ে মার্কেট বা দোকানপাট বন্ধ...

ভোটার হতে চাইলে দিতে হবে পরিবারের সবার এনআইডি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ঠেকাতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে কেউ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইলে পিতামাতা ছাড়াও পরিবারের অন্য সব...

মিডল্যান্ড ব্যাংক ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে চুক্তি

ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের সঙ্গে এক চুক্তি সই করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে...

Recent Comments