Sunday, June 21, 2026
Home জাতীয় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে দিনাজপুরের হিলি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে হিলি সীমান্তের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সীমান্তজুড়ে বিজিবির টহল কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সীমান্ত চেকপোস্টগুলোতে তল্লাশি কার্যক্রমও কঠোর করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে পরিচয় যাচাই এবং মালামাল তল্লাশি জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ বিষয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, সীমান্তের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে। সদর দফতরের নির্দেশনা অনুযায়ী টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন, “কোনোভাবেই যেন অবৈধভাবে কেউ দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করছেন।”

এদিকে সীমান্ত এলাকায় বিজিবির বাড়তি তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও স্বস্তি দেখা গেছে। অনেকেই মনে করছেন, কঠোর নজরদারির ফলে সীমান্তপথে অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসবে। তবে বৈধ যাতায়াত ও আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাত বছরে বন্ধ ২৩৪ টেক্সটাইলের মধ্যে ১১৪টি স্পিনিং মিল: বাজেট পর্যালোচনায় বিটিএমএ

সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যানুযায়ী, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত দেশে ২৩৪টি টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে, যার ১১৪টি স্পিনিং মিল। বর্তমানে অনেক কারখানা ৬০–৭০...

অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট ও আগের সরকারের ঋণের বোঝা নিয়ে কাজ করেছি। তাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পারফেক্ট নয়। তারপরও আমরা যাচাই-বাছাই...

৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন

সম্প্রতি দেশের ডিজিটাল মার্কেটিং অঙ্গনের সেরা ক্যাম্পেইনগুলোকে স্বীকৃতি জানিয়ে লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের গালা। এই আসরে ২৬টি আলাদা...

পর্ষদ সভার তারিখ জানালো ইসলামিক ফাইন্যান্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

Recent Comments