Sunday, June 21, 2026
Home জাতীয় জুনের মধ্যে ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী

জুনের মধ্যে ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী

আগামী জুন মাসের মধ্যেই সারা দেশে দায়িত্ব পালনরত সেনাবাহিনীর সদস্যদের ধাপে ধাপে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভা সূত্রে জানা গেছে, আগামী ৬ জুন থেকে সেনাসদস্যদের প্রত্যাহার কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে সীমান্তবর্তী ও দূরবর্তী জেলাগুলো থেকে সেনা সদস্যদের ফিরিয়ে নেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় শহর ও বড় নগর কেন্দ্রগুলো থেকে সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী জুনের শেষ নাগাদ মাঠপর্যায়ে মোতায়েন থাকা সব সেনাসদস্য নিজ নিজ ইউনিটে ফিরে যাবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই দেশে কারফিউ জারির পর তৎকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করেছিল। পরে অন্তর্বর্তী সরকারের সময়েও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সেনা সদস্যরা দায়িত্ব পালন অব্যাহত রাখেন। দীর্ঘ সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পর এবার তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির প্রথম বৈঠক। গত ২১ এপ্রিল অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণের লক্ষ্যে কমিটি পুনর্গঠন করা হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করা হয়।

বৈঠকে পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, বিজিবির মহাপরিচালকসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ সভায় দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, চাঁদাবাজি প্রতিরোধে অভিযান, পুলিশের নতুন পোশাক চালুর অগ্রগতি এবং ভবিষ্যৎ নিরাপত্তা কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাত বছরে বন্ধ ২৩৪ টেক্সটাইলের মধ্যে ১১৪টি স্পিনিং মিল: বাজেট পর্যালোচনায় বিটিএমএ

সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যানুযায়ী, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত দেশে ২৩৪টি টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে, যার ১১৪টি স্পিনিং মিল। বর্তমানে অনেক কারখানা ৬০–৭০...

অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট ও আগের সরকারের ঋণের বোঝা নিয়ে কাজ করেছি। তাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পারফেক্ট নয়। তারপরও আমরা যাচাই-বাছাই...

৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন

সম্প্রতি দেশের ডিজিটাল মার্কেটিং অঙ্গনের সেরা ক্যাম্পেইনগুলোকে স্বীকৃতি জানিয়ে লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের গালা। এই আসরে ২৬টি আলাদা...

পর্ষদ সভার তারিখ জানালো ইসলামিক ফাইন্যান্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

Recent Comments